1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র অভিযানে জব্দ দুই কোটি টাকার মালামাল এজাহারে হয়ে গেল তিন লাখ টাকা এখন থেকে সিলেট নগরীতে ভবন নির্মাণ করতে লাগবে সিউকের অনুমোদন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৫.৪৯ পিএম
  • ৮৮ Time View

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গেছে আসন্ন এই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।

ভেন্যু ঠিক রেখেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসন্ন এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজটি হবে এশিয়া কাপের ঠিক করেই। ২ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। আর বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।

ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। এই সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান।

তিনি এসিবির বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে এই প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর হোয়াইট-বল সিরিজের অপেক্ষায় আছি, যা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের পর এই সফর আমাদের জন্য মূল্যবান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করবে, পাশাপাশি আমাদের দুই বোর্ডের পারস্পরিক শ্রদ্ধা ও সুদৃঢ় সম্পর্ককেও তুলে ধরে। সিরিজটি আয়োজনের জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতার মনোভাবকে সাধুবাদ জানাই।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com