1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

আবারো আসছে লঘুচাপ, থাকবে ভারী বৃষ্টি

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১.৪৯ পিএম
  • ৯৯ Time View

প্রকৃতিতে এখন শরৎকাল। শরতের নীল আকাশে দিনভর ভেসে বেড়ায় মেঘের ভেলা। ক্ষণে ক্ষণে রূপ বদলায়। তবে এবারের বদলাট যেন একটু অন্যরকম। ভাদ্র মাসে দু-এক পশলা বৃষ্টি হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে টানা বৃষ্টি। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ৫ দিন ঝরতে পারে ভারী বৃষ্টি। 

রবিবার (২৪ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, বলা হয়েছে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে।

সোমবার  রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আগামী ২৭ আগস্ট বুধবার চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায়, ময়মনসিংহ, ঢাকা ও বরিশালের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

২৮ আগস্ট রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ এলাকায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে হাতিয়ায় ১৩০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com