1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১.৪৪ পিএম
  • ১২৬ Time View

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য রশিদ খানের নেতৃত্বে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। অধিনায়ক রশিদসহ নুরু আহমেদ, মুজিব উর রহমান, এএম গাজানফর এবং মোহাম্মদ নবিকে নিয়ে শক্তিশালী স্পিন আক্রমণে দল সাজিয়েছে আফগানরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল ছিল আফগানিস্তান। তবে ২০২৫ সালে তারা একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেনি। এমনকি গত ১২ মাসে সবমিলিয়ে ৩টি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে আফগানদের, সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে।

জিম্বাবুয়ে সফরের সেই দল থেকে টপঅর্ডার হজরতউল্লাহ জাজাই এবং ব্যাটিং অলরাউন্ডার জুবাইদ আকবরি বাদ পড়েছেন। নানগেলিয়া খারোতে চলে গেছেন রিজার্ভ বেঞ্চে। দলে ঢুকেছেন টপঅর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান, অলরাউন্ডার শরাফুদ্দিন আশরাফ এবং বিস্ময় স্পিনার গাজানফর।

এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত।

আফগানিস্তানের এশিয়া কাপ স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রসুলি, সেদিকুল্লাহ অতল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিব উর রহমান, এএম গজনফর, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি।

রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, নানগেলিয়া খারোতে, আবদুল্লাহ আহমেদজাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com