1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে

  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১.৩১ পিএম
  • ১১১ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারিতে রমজানের আগেই যাতে নির্বাচন হয় তার জোড় প্রস্তুতি চলছে । ভোটার তালিকাও হালনাগাদ করা হয়েছে এবং ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। এছাড়া নির্বাচনী সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সীমানা সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগস্ট) রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্কবিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে বলেও নিশ্চিত করেন তিনি।

আওয়ামী লীগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রায় হয়নি, বিচার-প্রক্রিয়াও সম্পন্ন হয়নি। যদি আওয়ামী লীগের বিষয়ে কোনো রায় হয় সেটা দেখেই দলটির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

কমিশনার বলেন, যারা অতীতে ভোটকেন্দ্র দখল করে অনিয়ম করেছে, তাদের স্বপ্ন এবার বাস্তবায়ন হবে না। ভোটকেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল ঘোষণা করা হবে। যারা অস্ত্রের ব্যবহার করে ভোটে জয়ী হওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের অধীনে থাকা ৫৭০০ কর্মকর্তাকে যথাযথভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যারা পূর্ব নির্বাচনে অনিয়ম করেছে, তাদের রাখা হবে না বলেও জানান সিইসি।

কমিশনার এও স্পষ্ট করেছেন, বর্তমান সরকার নির্বাচনের বিষয়ে কোনো চাপ দেয়নি। চাপ দিলে তিনি পদত্যাগ করবেন এবং চেয়ারে থাকবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com