1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

তিস্তায় ভাসানী সেতুর যাত্রা শুরু

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬.১৬ পিএম
  • ৯৪ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হলো উত্তরাঞ্চলের বহুল কাঙ্ক্ষিত তিস্তা নদীতে মওলানা ভাসানী সেতু। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় সরকার ও এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করেন।

প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রস্ত তিস্তা নদীর ওপর নির্মিত এ সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মানুষের স্বপ্নপূরণ করেছে। এতদিন এ দুই জেলার যোগাযোগ নির্ভর করত নৌযানের ওপর, যা বর্ষা মৌসুমে হয়ে উঠত ভীষণ ঝুঁকিপূর্ণ।

সেতু চালু হওয়ায় দুই জেলার মানুষের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। কৃষকরা দ্রুত সময়ে তাদের কৃষিপণ্য বাজারজাত করতে পারবেন, ব্যবসা-বাণিজ্যের বিস্তার ঘটবে, শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়–কলেজে যেতে পারবে এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সুবিধা মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, তিস্তা সেতু কেবল ইট-পাথরের কাঠামো নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার সেতু। সেতুটি চালু হওয়ায় কুড়িগ্রাম–গাইবান্ধার মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাতেও আসবে নতুন গতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com