1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩.০৪ পিএম
  • ৯৫ Time View

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। 

সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশে সই করেছেন। এর ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। সব প্রার্থীই হবেন স্বতন্ত্র অর্থাৎ নির্দলীয়।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে আইন সংশোধন করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের বিধান চালু করা হয়। সে আইনের সংশোধনী এবার বাতিল করা হলো।

অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল। নির্বাচন বিশেষজ্ঞদের মতে, এ বিধান বাতিল হলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত হবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com