1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি

জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা

  • আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১০.২৭ পিএম
  • ৮২ Time View

জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছিলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ফোনালাপের ক্লিপ থেকে এ তথ্য জানা যায়।

২০২৪ এর জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই কথোপকথনে শেখ হাসিনা এ কথা বলেন।

সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলব। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারী পট্টির তাদের ভূমিকা কী? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনেফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। 

জাহাঙ্গীর কবির নানক জানান, মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।

নানক মন্তব্য করেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে। প্রত্যুত্তরে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। নিয়ে আর কি করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।

অপর পাশ থেকে নানক বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com