1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপস নয়, সৎ পথে এগোতে চায় এনসিপি

  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১১.৪২ পিএম
  • ৬৯ Time View

স্বৈরশাসক এরশাদের সঙ্গে ফ্রিডম পার্টির আপস কিংবা জাসদের হঠকারিতার পথে হাঁটতে চায় না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বরং, দলটি ‘পরিষ্কার ও সৎ’ অবস্থান থেকে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে এগোতে চায়।

রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে দুই দিনব্যাপী সাধারণ সভায় এসব রাজনৈতিক অবস্থান উঠে আসে। বুধবার বিকেল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টা চলা এই সভায় প্রায় দেড় শতাধিক নেতা অংশ নেন।

সভায় জুলাই মাসজুড়ে দেশের ৬০টি জেলায় হওয়া পদযাত্রা কর্মসূচির মূল্যায়ন হয়। ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষের পর মাদারীপুর ও শরীয়তপুরে এবং ২১ জুলাই দিয়াবাড়িতে যুদ্ধবিমান দুর্ঘটনার পর ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে কর্মসূচি স্থগিত করা হয়। এসব জেলায় শিগগিরই নতুন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হলেও কোনো তারিখ ঠিক হয়নি।

৫ আগস্ট “জুলাই গণ-অভ্যুত্থান দিবসে” এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়েও সমালোচনা হয়েছে সভায়। নেতারা বলেন, এমন দিনে সফর এড়িয়ে চলা উচিত ছিল। তবে এ নিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ এবং গোয়েন্দা নজরদারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

সভায় স্পষ্টভাবে জানানো হয়, এনসিপি নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্রে নেই। তাদের মূল লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়ন। এছাড়া, আমলাতন্ত্র ও ব্যবসায়ী শ্রেণির সংস্কার নিয়েও দলটি ভবিষ্যতে রাজনৈতিকভাবে কাজ করতে চায়।

সভা শেষে নেতারা স্লোগান দেন: ‘এবার চায় জনগণ, গণপরিষদ নির্বাচন’, ‘বাংলাদেশের সমাধান, নতুন এক সংবিধান’।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “আমাদের আগামী রাজনৈতিক রূপরেখা, বিচার ও মৌলিক সংস্কারভিত্তিক জুলাই সনদ, নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে পরিকল্পনা নিয়েই এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com