1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

ঢাকা-৮ আসনের ইয়ুথ এমপি নির্বাচিত হলেন ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের

  • আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৯.৩৩ পিএম
  • ৫০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ যুব ছায়া সংসদ ২০২৫-এ ঢাকা-৮ আসন (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শান্তিবাগ) থেকে ইয়ুথ এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো: আবু জুবায়ের।

ছাত্রজীবন থেকেই সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন জুবায়ের। তিনি বর্তমানে মনারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগে (এলএলবি) পড়াশোনা করছেন। 

পড়ালেখার পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম, মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি, নেতৃত্বমূলক কর্মসূচি এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তরুণদের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি তিনি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন। এছাড়া গতবছর তিনি এশিয়া প্যাসিফিক ডিপ্লোম্যাসি ফোরামে “ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪”-এর জন্য মনোনীত হন। 

মো. আবু জুবায়ের বলেন, “আমি বিশ্বাস করি, তরুণরা দেশের সবচেয়ে বড় শক্তি। এই প্ল্যাটফর্ম আমাকে তরুণদের চাওয়া-পাওয়ার কথা সংসদীয় কাঠামোর মতো একটি মঞ্চে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। আমি চেষ্টা করব আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে।”

বর্তমানে তিনি দেশের বিভিন্ন সামাজিক, নেতৃত্ব বিকাশ ও মানবিক কার্যক্রমে যুক্ত আছেন এবং তরুণদের দক্ষতা উন্নয়ন ও অধিকার আদায়ের বিষয়ে কাজ করে যাচ্ছেন। তার স্বপ্ন হলো একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সচেতন বাংলাদেশ গঠন, যেখানে তরুণরা হবে নেতৃত্বের অগ্রসেনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com