1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

নর্থ আমেরিকা প্রবাসী- ১৯৮৩ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের জমজমাট মিলনমেলা

  • আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬.০৮ পিএম
  • ৯১ Time View

নিজস্ব প্রতিবেদক: ১৯৮৩ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীগণ সম্প্রীতির বন্ধনে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও প্রবাসের কল্যাণে নিরন্তরভাবে নিবেদিত থাকার সংকল্পে ২৬ জুলাই শনিবার সন্ধ্যায় এক মিলনমেলায় মিলিত হলেন। উল্লেখ্য, সোস্যাল মিডিয়ার সুবাদে আমেরিকা ও কানাডার বিভিন্ন সিটিতে বসবাসরতরা ‘নর্থ আমেরিকা-৮৩’ ব্যানারে একত্রিত হয়েছেন।

এই ব্যানারেই নিউইয়র্ক সিটির জ্যামাইকা কুইন্স বুলেভার্ডে অবস্থিত ‘আগ্রা প্যালেস’র আলো ঝলমল মিলনায়তনে তারা উৎসবে মেতেছিলেন। সাবেক সহপাঠিগণের এ উৎসবে ছিলেন প্রবাসে জন্ম ও বেড়ে উঠা প্রজন্মও অর্থাৎ নিজেদের মধ্যেকার সম্প্রীতির আমেজে সন্তান-সন্ততিদেরকেও জড়িয়ে রাখার ব্যাপারটি উজ্জীবিত হয়েছে। এই প্ল্যাটফর্মের এডমিন রুপালি এসেছিলেন টেক্সাস স্টেটের ডালাস থেকে। তিনি বলেছেন, আমেরিকা ও কানাডায় বসবাসরত সকলে যদি মানবিক কল্যাণে নিবেদিত থাকার এই মনোভাবে বাকিটা জীবন উজ্জীবিত থাকতে পারি তাহলে দেশান্তরির প্রত্যাশা অপূর্ণ থাকবে না।

নাচ, গান, আবৃত্তি আর আড্ডার বিভিন্ন পর্বের সঞ্চালনায় রূপালির সাথে ছিলেন নেইলি ইসলাম।একে একে মঞ্চে গান পরিবেশন করেন সৈয়দ বজলুল করিম লাডলা, তারিক চৌধুরী, রুপালী রোশনী, মঞ্জু, দেব ,রোকসানা ও তানজিম সজীব। বিভিন্ন পর্বে অংশ নেন আনিস সিদ্দিকী, শাহনাজ হায়াত রত্না, দেব, মঞ্জু। পুরো আয়োজনকে গানে গানে ভাসিয়ে নেন জনপ্রিয় শিল্পী রোকশানা মির্জা এবং তানজিম সজীব। সহপাঠি-বন্ধুগণের মধ্যে ছিলেন পাপ্পু, মনির, আতিক, টুটুল, জামান, রাহুল, আজিম সুমন, জহির, মন্জু, স্বপন, শাহীন, বাদল, জাফর, শাহনাজ, বরকত, মূসা, সাংবাদিক আনিসুর রহমান, আরমান, কৌশিক, বাতেন, ফজলু, রানা, ফাহমিদা পারভিন, নওশাদ চৌধুরী, তারিক চৌধুরী, আলী উজজামান, মীর আলী বাপ্পি, নিনা গোস্বামী, লুত্ফুন্নেসা লিপি, জিন্নাহ, মোর্শেদা মায়া, সুমন, কেয়া, নার্গিস, জাকির, স্নিগ্ধা, জাহান, কেয়া রোজারিও, মীনা গোস্বামী, রেজা, নওশাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com