1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২, ৩.৩০ পিএম
  • ১৫০ Time View

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের গুলিতে শিরীন আবু আকলেহ নামে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

আল-জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেছেন, কী অবস্থায় শিরীনের মৃত্যু হয়েছে, তা পরিষ্কার নয়। তবে, ঘটনার ভিডিওতে দেখা যায়- তাঁর মাথায় গুলি লেগেছিল। আমরা এখন জানতে পারছি- ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তাঁকে মৃত ঘোষণা করেছে। শিরীন ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের উত্তরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযান কাভার করছিলেন। তখন তাঁর মাথায় গুলি লাগে। শিরীনের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য এটা এক ভয়াবহ অভিজ্ঞতা।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘শিরীন খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। ২০০০ সালে ফিলিস্তিনের দ্বিতীয় ইন্তিফাদার (জাগরণ) শুরু থেকে তিনি আল-জাজিরার সঙ্গে কাজ করছিলেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com