সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

উখিয়ায় ১০হাজার ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৩৫ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। 
গ্রেফতারকৃত রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি-২৬ ব্লকের আবুল ওসমান(৪৪)। সে মৃত হোসেন আহাম্মদের ছেলে বলে জানা যায়। 
বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন। তিনি জানান, বুধবার(১১ মে) পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৮ ইস্টে রোহিঙ্গার বসতঘরে অভিযান চালিয়ে আবুল ওসমান(৪৪) কে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য,৮ এপিবিএন ক্যাম্পে দায়িত্ব নেওয়ার পর থেকে ১৫মাসে ১৬লাখের বেশি ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS