1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ইসরায়েলি হামলায় আরও ১১৬ ফিলিস্তিনির মৃত্যু

  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২.০১ পিএম
  • ৬৮ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহায়তা সংগ্রহ করতে আসা ক্ষুধার্ত মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে একদিনে ৩৮ শিশুসহ মোট ১১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফাহতে সহায়তা বিতরণ কেন্দ্রের আশপাশে জড়ো হয়েছিলেন বহু ফিলিস্তিনি। ক্ষুধা মেটানোর আশায় আসা এই মানুষেরা ইসরায়েলি সেনাদের গুলির শিকার হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গুলি চালানো হয়েছিল নির্দিষ্ট লক্ষ্য করে; যেন হত্যাই উদ্দেশ্য।

সংবাদমাধ্যমটি আরও বলছে, ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালানোর মধ্যেই গাজায় আবারও একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সেখানে মাত্র ৩৫ দিন বয়সী এক নবজাতক অনাহারে মারা গেছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মনিটর জানায়, গত ছয় সপ্তাহে এই ফাউন্ডেশনের চারটি বিতরণ কেন্দ্রের আশপাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৭৪ জন।

অন্যদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় চলমান খাদ্য সংকট শিশুদের জীবন সবচেয়ে বেশি বিপন্ন করে তুলেছে। মার্চ থেকে খাদ্য সরবরাহে কড়াকড়ি আরোপের পর অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। এখন পর্যন্ত ক্ষুধায় মৃত্যু হয়েছে অন্তত ৬৯ শিশুর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com