1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

আমদানি বন্ধের কারণে বাড়ছে পেঁয়াজের দাম

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৯.০১ পিএম
  • ১৫২ Time View

আমদানি অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৪ দিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে বৃদ্ধি পেয়েছে হিলি স্থলবন্দরের মোকামে পেঁয়াজের দাম।

পাইকারি ব্যবসায়ীরা আশঙ্কা করছেন পেঁয়াজের আমদানি বন্ধ থাকলে আসন্ন কোরবানি ঈদে ঊর্ধ্বমুখী হইয়ে যেতে পারে পেঁয়াজের দাম । তবে আমদানিকারকরা জানাইয়েছেন স্থানীয় আড়তগুলোতে পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ থাকায় দাম বাড়ার সম্ভাবনা নেই।

চলতি মাসের ৫ তারিখে আমদানি অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার কারণে বন্ধ রয়েছে এই স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি । নতুন করে আমদানি অনুমোদন না পেলে অনির্দিষ্ট সময়ের জন্য পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

এদিকে গণমাধ্যমকে হিলি কাস্টমসের দেয়া তথ্যমতে, গেল ২৯ মার্চ থেকে ৫ মে পর্যন্ত ভারত থেকে হিলি স্থলবন্দর বন্দর দিয়ে ২০১ টি ট্রাকে করে প্রায় ৫ হাজার ৫৬২ টন পেঁয়াজ আমদানি হয়েছে ।

অন্যদিকে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের কর্মকর্তারা বলছেন, ‘আইপি মেয়াদ শেষ হওয়ার কারণে আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারছি না। গেল ৫ মে আমাদের আইপি মেয়াদ শেষ হয়ে যায়। এতে তিনদিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। পেঁয়াজ আমদানি বন্ধ থাকলেও কোরবানি ঈদে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। আড়তে আমদানিকারকদের পর্যাপ্ত পেঁয়াজের সরবরাহ আছে।’

এদিকে বন্দরের মোকামে কেজিতে পেঁয়াজের দাম পাইকারিতে অন্তত ৭ টাকা করে বেড়েছে। তবে খুচরা বাজারে ৮-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় ইতোমধ্যে বাজারে দামে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পাইকারিতে ঈদের আগে ও পরে যে পেঁয়াজ ১৪-১৫ টাকায় বিক্রি হয়েছিল। আজ সেই মানের পেঁয়াজ কেজিতে অন্তত ৮-১০ টাকা বেড়ে ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com