1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ব্লক মার্কেটে ৫৯ কোটি টাকার লেনদেন

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৮.৩৯ পিএম
  • ১১৭ Time View
Block_Market

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৫০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৫ লাখ ১৬ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৯ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এসিআই ফরমুলেশন লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আইপিডিসি ফিন্যান্স ৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, এসিআই, অ্যাডভেন্ট ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, বঙ্গজ, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, বিডিকম অনলাইন, বিকন ফার্মা, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এনভয় টেক্সটাইল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, হামিদ ফেব্রিক্স, এইচ.আর টেক্সটাইল, আইপিডিসি ফিন্যান্স, ইসলামী ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাং ফিন্যান্স,লাফার্জহোলসিম, নাহি অ্যালুমিনিয়াম,এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এনটিসি, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, রবি, সাইফ পাওয়ারটেক, সায়হাম টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com