1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম

  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১.৪৫ এএম
  • ১০১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-তরুণদের উপর ভরসা রাখুন। আমরা স্বৈরাচারের ও ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো পরিবর্তন করবো। নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না। এটা আপনাদের কাছে আমাদের অঙ্গিকার।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূব চৌরাস্তায় জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই পদযাত্রায় ছাত্র জনতাকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, যতবার ছাত্রজনতা এগিয়ে এসেছে ততবার দেশ বেঁচে গিয়েছে। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ। যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না। যেখানে অন্যায় চাঁদাবাজ থাকবে না।

তিনি আরও বলেন, এনসিপির উপর ভরসা রাখুন, আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়বো।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com