1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সিলেটে আইএফআইসি ব্যাংক-এর “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫.০২ পিএম
  • ৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে “ম্যানেজার্স মিট” শীর্ষক ব্যবসায়িক সভার আয়োজন করেছে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। রবিবার (২২ জুন, ২০২৫) সিলেট শহরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন।

অনুষ্ঠানে জনাব মো. মেহমুদ হোসেন ব্যাংকের কর্মীদের আশানুরূপ পারফরমেন্স এর জন্য ধনব্যাদ জ্ঞাপন করেন এবং গ্রাহকদের চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা। এ সময় তিনি উত্তরোত্তর সাফল্য অর্জন করায় শাখা ব্যবস্থাপক ও কর্মীদের সাধুবাদ জানান এবং সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ব্যাংকের হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ। এ সময় বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল। সবশেষে, উপস্থিত ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হয় এ সভার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com