1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দাম কমলো ইনফিনিক্স নোট ৫০-এর

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২.০৪ পিএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সমাজের মধ্যবিত্ত শ্রেণির সামর্থ্যের কথা মাথায় রেখে ইনফিনিক্স তাদের জনপ্রিয় স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম কমিয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির আগের দাম ছিল ২৭,৯৯৯ টাকা, যা বর্তমানে দুই হাজার টাকা কমে পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়। দেশের স্মার্টফোন বাজারে এই দামের পরিবর্তন ইনফিনিক্সকে মিড বাজেট ক্রেতাদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।

প্রিমিয়াম ফিচারের দিক থেকে এই দামের মধ্যে ইনফিনিক্স নোট ৫০ ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর—যা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখা যায়। ফোনটির গঠনেও রয়েছে ভিন্নতা। এটি তৈরি করা হয়েছে ‘আর্মর অ্যালয়’ ফ্রেম দিয়ে, যার উপাদান হিসেবে রয়েছে দামাস্কাস স্টিল এবং এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের মিশ্রণ।

ফোনটির হার্ডওয়্যার পারফরম্যান্স নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে হেলিও জি১০০ আলটিমেট চিপসেট, যার সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি রয়েছে ইনফিনিক্সের নিজস্ব ওয়ান ট্যাপ এআই♾️ প্রযুক্তি, যা ব্যবহারকারীর নিত্যদিনের কাজগুলোকে আরো সহজ করে তোলার পাশাপাশি ফোন ব্যবহারের ধরন বুঝে ব্যাটারি ও পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করে।

এই ফোনের ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওয়াইএস)। দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করতে এতে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ৩৩ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং (ম্যাগচার্জ) প্রযুক্তি সম্পন্ন – এই দামে যা এখনও একটি ব্যতিক্রমী ফিচার।

ফোনটির সফটওয়্যার সাপোর্টের জন্য এতে ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩৬ মাসের নিরাপত্তা প্যাচ দেওয়া হয়েছে। দেশজুড়ে অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com