1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

জঘন্য যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী: ট্রুডো

  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২, ৮.৩৪ পিএম
  • ৯৮ Time View

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে হওয়া ‘জঘন্য যুদ্ধপরাধের জন্য’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ী বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার (৮ মে) এক অঘোষিত সফরে ইউক্রেনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

এদিকে ইউক্রেন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী। সোমবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কানাডর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘জঘন্য যুদ্ধাপরাধের জন্য যে ভ্লাদিমির পুতিন দায়ী, এটি স্পষ্ট। এখানে অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে।’

এ নিয়ে জেলেনস্কির সঙ্গে ওই সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘আমি নিজের চোখে রাশিয়ার অবৈধ এই যুদ্ধের বর্বরতা প্রত্যক্ষ করেছি।’ এসময় রাজধানী কিয়েভে কানাডার দূতাবাসের কার্যক্রম ফের চালুর ঘোষণা দেন তিনি।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্শ্ববর্তী ইরপিনে সফর করেন ট্রুডো। সেখানকার মেয়র জানান, গত মার্চ মাসে রুশ সামরিক বাহিনী ইরপিন দখল করার আগে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ে এটি বিধ্বস্ত শহরে পরিণত হয়।

এদিকে ইরপিনের মেয়র ওলেক্সান্ডার মার্কুশিন একটি অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলে প্রধানমন্ত্রী ট্রুডোর ছবিসহ বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ‘আমাদের শহরে রুশ দখলদাররা যে ভয়াবহতা দেখিয়েছে তা নিজের চোখে দেখতে ইরপিনে এসেছিলেন তিনি (ট্রুডো)’।

এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইরপিন সফর করায় জাস্টিন ট্রুডোকে ধন্যবাদও জানান মেয়র ওলেক্সান্ডার মার্কুশিন। তিনি বলেন, ইউক্রেনের প্রতি কানাডা আজ যে সমর্থন দেখিয়েছে তার জন্য কানাডীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, ‘(রাশিয়ার বিরুদ্ধে) আমাদের বিজয়ের পর ইউক্রেনীয় শহরগুলোর পুনর্গঠনের জন্য উভয় দেশের মধ্যে অব্যাহত সহযোগিতায় বিশ্বাস করি আমরা।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com