1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিক্রয় চালু করলো হোয়াটসঅ্যাপ অপশন

  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯.২১ এএম
  • ৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় এবার ব্যবহারকারীদের জন্য চালু করেছে একটি নতুন সুবিধা। এখন থেকে বিজ্ঞাপনের বিস্তারিত পেইজ থেকে ক্রেতারা সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই ফিচারটি বিক্রয় ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ – উভয় প্ল্যাটফর্মেই চালু হয়েছে।

নতুন এই ফিচারের মাধ্যমে ফোন কল ও চ্যাটের পাশাপাশি বিক্রয়-এর তৃতীয় যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপ যুক্ত হলো। বিজ্ঞাপনের নিচে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলেই একটি প্রি-ফিল্ড (আগে থেকে লেখা) মেসেজসহ চ্যাট চালু হবে, যাতে বিজ্ঞাপনের লিংক বা তথ্য যুক্ত থাকবে। এর ফলে, ক্রেতা-বিক্রেতার যোগাযোগ হবে আরও দ্রুত, সহজ এবং ফলপ্রসূ।

বাংলাদেশে হোয়াটসঅ্যাপ একটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এই প্ল্যাটফর্ম যুক্ত হওয়ার ফলে বিক্রেতারা এখন আরও বেশি আগ্রহী ও প্রকৃত ক্রেতার কাছ থেকে বার্তা পাবেন, যা তাদের পণ্য বিক্রি দ্রুত এবং সহজ করতে সাহায্য করবে।

ফিচারটি ব্যবহারে বিক্রেতাদের কোনো আলাদা কোনো সেটআপের প্রয়োজন নেই। বিজ্ঞাপনে বিক্রেতার প্রথম যে মোবাইল নাম্বারটি দেয়া থাকে, সেটিই স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ যোগাযোগের জন্য ব্যবহৃত হবে।

এ বিষয়ে বিক্রয়-এর হেড অব মার্কেটিং মো. আরিফিন হোসাইন বলেন, “ব্যবহারকারীদের জন্য আমরা সর্বদা প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও সহজে ব্যবহারযোগ্য সমাধান নিয়ে আসার চেষ্টা করি। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন আমাদের প্ল্যাটফর্মে এমনই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধু ক্রেতাদের নয়, বিক্রেতাদের জন্যও একটি বড় সুযোগ। এখন তারা আরও বেশি আগ্রহী ক্রেতার কাছ থেকে সরাসরি বার্তা পাবেন, যা বিক্রির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার মধ্যে আরও কার্যকর ও সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে।”

বিক্রয় সবসময় জনসাধারণের জন্য ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে আরও সহজ, স্মার্ট ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ ফিচারটি সেই প্রচেষ্টারই আরেকটি উদাহরণ, যা ক্রেতা-বিক্রেতার সংযোগকে আরও শক্তিশালী, দ্রুত ও ব্যবহারবান্ধব করে তুলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com