বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Price Sensitive Information of Nitol Insurance PLC পাহাড় থেকে সমতল, অসহায় মানুষের পাশে মামুনী চাকমা সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় দিনে ডিএসইতে শীর্ষ লেনদেন ব্র্যাক ব্যাংকের এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুল এর মধ্যে চুক্তি স্বাক্ষর সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায়

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার চররমনী ও চররুহিতা গ্রামে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), কই এলাকার আব্দুল আসাদের ছেলে মো. আল-আমিন (৫) ও একই উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের মো. সোহাগের মেয়ে দেড় বছর বয়সী আলিফা আক্তার।

স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতাল আনার পথে তারা মারা যায়। 

অপর নিহত আলিফা বাড়ির উঠানে খেলছিল। সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফাকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে৷ আমরা তাদেরকে মৃত পেয়েছি। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS