1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Title :
ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

পুথি ও পালাগানে নিত্যপণ্যে ভ্যাটের প্রতিবাদ ঢাবিতে

  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫, ৩.২৭ পিএম
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিস্কুট-পাউরুটিতে ভ্যাট বসানোর প্রতিবাদে পুথি ও পালাগানের আয়োজন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ আয়োজন করা হয়। শেকড় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন এ আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থী-কৃষক-মজুর সহ নিম্মবিত্ত মানুষের সকালের নাস্তার অন্যতম উপাদান বিস্কুট-পাউরুটি। শুধু সকালের নয়, দুপুর-রাত দুইবেলা খাবারের বাইরে নিম্মবিত্ত, নিম্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের খাবারের একমাত্র উপাদান এ বিস্কুট-পাউরুটি। কিন্তু সেখানে সরকার ভ্যাট না কমিয়ে অভ্যুত্থানের পর ভ্যাট বাড়িয়েছে। আমরা সরকার মহোদয়ের গনঅভ্যুত্থানের চেতনা বিরোধী এ ধরনের নীতি-নির্ধারণের প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, সরকার মহোদয় কোম্পানির দোহাই দেয়। কোম্পানির উপর চাপানো ভ্যাট কার উপর আরোপিত হয়? দিন শেষে কৃষক-শ্রমিক-ছাত্রজনতার উপর। গত কয়েক মাসে বিস্কুট-পাউরুটির প্যাকেট অনবরত ছোট হয়েছে। এর চাপ পড়ছে আমাদের উপর।

অনুষ্ঠানে বিস্কুট-পাউরুটিতে খাজনা, মোটেও ভালো কাজ না; নিউটন বোমা বুঝো, গরীবের প্যাট আর ভ্যাট বুঝো না; ভ্যাটের আলাপ ছাইড়া দিয়া প্যাটের আলাপ করি; ভ্যাট আগে না গরীবরর প্যাট আগে প্রভৃতি পেস্টুন টানানো হয়।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী আরিফ দেওয়ান, কুদ্দুস বয়াতি, কাঙালিনী সুফিয়া, রোজিনা দেওয়ান, আকাশ গায়েন ও আপন ঘর ব্যান্ড। পুথিপাঠ করেন পুথিকার হাফিজ উদ্দিন।

পুথিকার হাফিজ উদ্দিন তার পুথিতে বলেন, ‘প্যাটের টানে সারাদিনে যাগো বাইরে থাকতে হয়
কয়টা ট্যাকা বাঁচাইতে সেই প্যাট না খাইয়া রয়
দুপুরের ভাতের কপাল এদের ভাগ্যে নাই
বিস্কুট-কলা-পাউরুটিতে ঠ্যাকায় পেট চালায়
এই ঠ্যাকার খাবারেও সরকার যদি ভ্যাট বসায়
বৈষম্যের আন্দোলন তার চেতনা হারায়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com