1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

এক সপ্তাহ ধরে কুয়েটে উপাচার্য নেই

  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৭.৪৮ এএম
  • ৮৭ Time View

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী পদত্যাগের পর এক সপ্তাহ অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। ফলে অভিভাবকহীন হয়ে রয়েছে দেশের অন্যতম উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি। এতে প্রতিষ্ঠানটিতে দেখা দিয়েছে নানান সংকট।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব ধরনের আর্থিক ক্ষমতা উপাচার্যের হাতে। তার স্বাক্ষর ছাড়া এক টাকার বিলও পাশ হয় না। কিন্তু অনুপস্থিত ও পদত্যাগ মিলিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে উপাচার্য নেই কুয়েটে। এতে চলতি মাসে ৪৩৩ জন শিক্ষক, ২৩২ জন কর্মকর্তা ও পাঁচ শতাধিক কর্মচারী তাদের বেতন, ঈদ উৎসব ও ভাতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আউটসোর্সিংয়ের নিরাপত্তা কর্মীর সুপারভাইজার মো. সুমন সরদার বলেন, ‘আমরা স্বল্প বেতনে চাকরি করি। প্রত্যেকের পরিবার আছে। দুই মাস বেতন বন্ধ। সবাইকে ধারদেনা করে চলতে হচ্ছে। দোকানদাররা পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে। বেতন পাই না, এটা কাউকে বললেও বিশ্বাস করে না। সামনে ঈদ, ছেলেমেয়ে নিয়ে কী করব, দুশ্চিন্তায় আছি।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. জুলফিকার হোসেন বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। উপাচার্য মোহাম্মদ মাছুদ স্যারকে অব্যাহতি দেওয়ার পর, অন্তর্বর্তীকালীন উপাচার্য উন্নয়ন কাজের কোনো বিলে স্বাক্ষর করেননি। এখন কোনো উপাচার্যই নেই। ফলে উপাচার্যের স্বাক্ষরের অভাবে ঠিকাদাররা সময়মতো বিল না পাওয়ায় তারা কাজের গতিও কমিয়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে চলমান উন্নয়নকাজ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমান বলেন, এখনো মাস শেষ হতে আরও দুই-তিন বাকি আছে। আশা করি এরই মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

উল্লেখ্য, শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে গত ১৯ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী দাপ্তরিক কাজের কথা বলে ঢাকার উদ্দেশে রওনা দেন। এর দুই দিন পর ২২ মে তিনি পদত্যাগ করেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল আলমকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com