1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

আইএফআইসি ব্যাংকের আয়োজনে “মুন্সীগঞ্জে ক্লাস্টার অর্থায়ন ২০২৫” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪.২৭ পিএম
  • ১২৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘সমন্বিত উন্নয়ন ও অর্থায়ন’ প্রতিপাদ্যে “মুন্সীগঞ্জ জেলায় ক্লাস্টার অর্থায়ন ২০২৫” শীর্ষক এক কর্মশালার আয়োজন করে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সম্প্রতি মুন্সীগঞ্জ সদরের একটি কনভেনশন সেন্টারে ৩২টি সরকারী ও বেসরকারী ব্যাংকের
সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব কাজী হুমায়ুন রশীদ, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক জনাব জান্নাতুল ফেরদৌস তানিয়া ও সহকারী পরিচালক জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী। এ সময় জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন ‘ক্লাস্টার ফাইন্যান্স দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (ঈগঝগঊ) খাতের জন্য একটি বড় পরিবর্তনের বার্তা বহন করে।’ কর্মশালায় স্বগত বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের হেড অব রিটেইল এন্ড এসএমই জনাব ফেরদৌসী বেগম।

কর্মশালায় সরকারি-বেসরকারি ৩২টি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় লীড ব্যাংক হিসেবে আইএফআইসি এই কর্মশালার আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com