1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বাংলাদেশে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সল্যুশন নিয়ে এলো হুয়াওয়ে

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯.১৯ এএম
  • ৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সকল ধরনের প্রতিষ্ঠানে ইন্টারনেটভিত্তিক আভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ শক্তিশালী করার জন্য হুয়াওয়ে চারটি আধুনিক নেটওয়ার্ক সল্যুশন নিয়ে এসেছে। অত্যাধুনিক প্রযুক্তির এই সল্যুশনগুলি হুয়াওয়ের জিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক পোর্টফোলিওর অন্তর্ভুক্ত। ঢাকার গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট কাও ই (টিম) প্রেক্ষাপট-ভিত্তিক (সিনারিও-বেইজড) এই সল্যুশনগুলি উন্মোচন করেন।

জিংহে ইন্টেলিজেন্ট ফ্যাব্রিক, জিংহে ইন্টেলিজেন্ট ক্যাম্পাস, জিংহে ইন্টেলিজেন্ট ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) ও জিংহে ইন্টেলিজেন্ট ইউনিফাইড সিকিউর এক্সেস সার্ভিস এজ (SASE) – নতুন এই চারটি সল্যুশন একটি সম্পূর্ণ এবং একীভূত নেটওয়ার্ক সিস্টেমের অংশ। বুদ্ধিবৃত্তিক দক্ষতার মাধ্যমে সল্যুশনগুলি অর্থ, শিক্ষা, উৎপাদন ও জনসেবার মতো আরও অনেক খাতের বিভিন্ন অবকাঠামোগত চ্যালেঞ্জ সমাধান করতে পারবে।

জিংহে ইন্টেলিজেন্ট ফ্যাব্রিকে ত্রুটি-মুক্ত প্রভিশনিং, বাধাহীন সেবা, স্মার্ট ওঅ্যান্ডএম (অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট) এবং জিরো ডেটা লিকেজের মতো ফিচার রয়েছে। জিংহে ইন্টেলিজেন্ট ক্যাম্পাস যেকোনো স্থানে এক জিবিপিএসের এক্সেস প্রদানে সক্ষম। এই সল্যুশনের মাধ্যমে যে কোনো স্থানে ঐ নেটওয়ার্কের আওতাভুক্ত ১০,০০০-এর বেশি ব্যবহারকারী থাকলেও একজনের পক্ষেই তাঁদের ব্যবস্থাপনা করা সম্ভব।

৯০ শতাংশ পর্যন্ত কারিগরি ত্রুটি জিংহে ইন্টেলিজেন্ট ওয়ান নিজেই সনাক্ত এবং সমাধান করতে পারে। পাশাপাশি এটি ৪০ শতাংশ পর্যন্ত খরচ বাঁচায়। ইন্টেলিজেন্ট ইউনিফাইড সিকিউর অ্যাক্সেস সার্ভিস এজ (এসএএসই) স্বয়ংক্রিয়ভাবে ৯৯ শতাংশ অ্যালার্ম নিয়ন্ত্রণ করার পাশাপাশি ৯৫ শতাংশ নিরাপত্তাজনিত হুমকি সনাক্ত করে নিরাপত্তা প্রদানে সক্ষম।

সার্বিকভাবে সল্যুশনগুলি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে দ্রুত ও অধিক দক্ষতার সাথে কাজ পরিচালনা করতে এবং বড় পরিসরের এন্টারপ্রাইজ ক্যাম্পাসগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে ব্যবসায়িক কার্যক্রমের গতি ও স্থায়িত্ব নিশ্চিত হয়।

১৫টি প্রতিষ্ঠানের প্রায় ১৬০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে তিন দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে সল্যুশনগুলি উন্মোচন করা হয়। হুয়াওয়ের আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা অনুষ্ঠানের একাধিক সেশনে ওয়াই-ফাই ৭, ক্যাম্পাস নেটওয়ার্ক সল্যুশন ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এছাড়া এই আয়োজনে বাংলাদেশের আইসিটি খাতের সহযোগীদের জন্য আইপি ক্লাব এবং ওশান ক্লাব – এই দুইটি ভিন্ন মাধ্যম চালু করেছে হুয়াওয়ে। এই প্ল্যাটফর্মগুলি স্থানীয় আইসিটি পেশাজীবীদের কমিউনিটি হিসেবে কাজ করবে। এগুলি হোয়াইটপেপার, হ্যান্ডস-অন ল্যাব, আইইইই/আইইটিএফ এক্সপার্ট সেশন ও আঞ্চলিক ফোরামের মতো কার্যক্রমের মাধ্যমে জ্ঞানের আদান-প্রদান, বিষয়ভিত্তিক সংলাপ ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

ডিস্ট্রিবিউশন বিজনেস বিভাগের প্রধান কাও ই (টিম) বলেন, “আমরা বিশ্বাস করি যে, ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশে জিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সল্যুশন নিয়ে আসার মাধ্যমে আমরা শুধু অত্যাধুনিক প্রযুক্তি চালু করছি না, বরং সুরক্ষিত ভবিষ্যতের জন্য বিভিন্ন শিল্প খাতকে সহযোগিতা করছি যেখানে উদ্ভাবন, স্মার্ট পরিচালনার ওপর নির্ভর করে বিশ্ব ক্রমশ আরও বেশি সংযুক্ত হচ্ছে। আমাদের প্রতিশ্রুতি শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি টেকসই ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ সহযোগিতা ও স্থানীয় প্রতিভা বিকাশের একটি প্রক্রিয়া, যা সমগ্র দেশের জন্য উপকারী হবে।”

হুয়াওয়ে স্থানীয় সহযোগীদের নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের ৮০০ টিরও বেশি প্রতিষ্ঠানকে বিভিন্ন আইসিটি সল্যুশন ও সরঞ্জাম সরবরাহ করে আসছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা, শিক্ষা, এমএফএস, পোশাক ও জনসেবা খাতে অবদান রেখেছে প্রতিষ্ঠানটি। পূর্বের মতো এই সল্যুশনগুলিও আইসিটি খাতে বাংলাদেশের অগ্রগতির প্রতি হুয়াওয়ের প্রতিশ্রুতিকে তুলে ধরে।

বিস্তারিত জানতে:
তানভীর আহমেদ, হেড অব মিডিয়া, হুয়াওয়ে সাউথ এশিয়া
০১৭১১০৮১০৬৪, tanvir.comms@huawei.com

হুয়াওয়ে ও হুয়াওয়ে বাংলাদেশ সম্পর্কে:
হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), টেলিযোগাযোগ অবকাঠামো ও পরিষেবা এবং স্মার্ট ডিভাইস সরবরাহকারী প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক একটি বিশ্ব গড়ে তোলার জন্য প্রতিটি ব্যক্তি, বাড়ি এবং প্রতিষ্ঠানের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া।

বাংলাদেশে ২৭ বছরেরও বেশি সময় ধরে হুয়াওয়ে থ্রিজি, ফোরজি এবং ফাইভজি প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ খাতকে সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটি হুয়াওয়ে ক্লাউড সল্যুশন, ডিজিটাল পাওয়ার সল্যুশন ও মোবাইল আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম প্রদান করছে এবং দেশের প্রায় প্রতিটি খাতে আইসিটি অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করেছে। এছাড়া কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনে, বিশেষ করে প্রতিভা বিকাশে হুয়াওয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে ভূমিকা পালন করে আসছে।

দেশের আইসিটি অবকাঠামোর অবিচ্ছেদ্য অংশ ও আধুনিক বাংলাদেশ গড়ার সহযোগী হিসেবে হুয়াওয়ে একটি সম্পূর্ণভাবে সংযুক্ত ও বুদ্ধিবৃত্তিক বাংলাদেশ গড়তে সবসময় এর সাথে রয়েছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।
হুয়াওয়ে; বাংলাদেশে, বাংলাদেশের জন্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com