1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

এবি ব্যাংক নিয়ে এলো তিনটি নতুন ইসলামিক ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট

  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫, ১০.৩৪ পিএম
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ এবি ব্যাংক সম্প্রতি তিনটি নতুন শরিয়াহ্সম্মত ইসলামি্ক ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে- এবি মাহির, এবি ইসলামিক ডিপিএস এবং এবি হজ ডিপোজিট স্কিম।

এবি মাহির একটি বিশেষায়িত মুদারাবা সঞ্চয়ী হিসাব যা ত্রৈমাসিক ভিত্তিতে সাধারণ মুদারাবা সঞ্চয়ী হিসেবের চেয়ে অধিক মুনাফা প্রদান করে থাকে। এই সঞ্চয়ী হিসাব ন্যূনতম ৫০০০ টাকা দিয়ে খোলা যায় এবং এতে রয়েছে ইন্টারনেট ব্যাংকিং ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধা।

এবি ইসলামিক ডিপিএস একটি দীর্ঘমেয়াদি ডিপোজিট প্ল্যান যেখানে ২০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদে আকর্ষণীয় মুনাফায় ডিপোজিট করা যায়। এতে আরও রয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ফ্রি ইসলামিক বীমা সুবিধা।

এবি হজ ডিপোজিট স্কিম গ্রাহকদের হজ পালনের জন্য আর্থিক সচ্ছলতায় একটি সঞ্চয়ী স্কীম, যা গ্রাহকগণ ১ থেকে ২০ বছরের যেকোনো মেয়াদের জন্য খুলতে পারবেন এবং এতে রয়েছে অর্ধ-বার্ষিক ভিত্তিতে আকর্ষণীয় মুনাফা।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান।

আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জনাব ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com