1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ঈদ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডিতে সনি-স্মার্ট ইলেকট্রনিকস মেলা শুরু

  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ১১.৫০ পিএম
  • ১০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ধানমণ্ডির সপ্তক স্কয়ারের নীচ তলায় শুরু হলো দুই সপ্তাহব্যাপী ‘সনি-স্মার্ট ইলেকট্রনিকস মেলা ২০২৫’। ২৫ মে থেকে শুরু হওয়া এই মেলা চলবে ০৬ জুন, ২০২৫ পর্যন্ত। মেলায় আগত ক্রেতারা আকর্ষণীয় দামে কিনতে পারবেন সনি-স্মার্ট-এর সকল পণ্য, সঙ্গে থাকছে পণ্যভেদে নিশ্চিত উপহার। এছাড়া ধানমণ্ডি ও লালমাটিয়া সোসাইটির সদস্যদের জন্য রয়েছে নানা রকম বিশেষঅফার।

রোববার সকালে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথ-ইস্ট এশিয়া প্রেসিডেন্ট জি হুন বায়। এসময় সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান, সপ্তক স্কয়ারের সভাপতি আবুল হোসেন, ধানমন্ডি সোসাইটির অর্থ সম্পাদক মোহাম্মদ সাদ উল্লাহ এবং এক্সিকিউটিভ মেম্বার জিবরান ইবনে আতিকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, এবং সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

মেলা উপলক্ষ্যে সনি-স্মার্টের সকল পণ্য মিলছে আকর্ষণীয় স্পেশাল প্রাইস-এ। মেলায় আগত ক্রেতারা সনি-স্মার্ট থেকে টিভি কিনলেই উপহার হিসেবে পাচ্ছেন ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, এয়ার কুলার, রিচার্জেবল ফ্যান; সঙ্গে টিভি, ফ্রিজ, এসি -এর থাকছে হৈচৈ, চরকি, এবং টি-স্পোর্টস-এ ছয় মাসের ফ্রি স্ট্রিমিং সার্ভিস। টিভি, ফ্রিজ কিংবা এসি কেনার সাথে-সাথে দ্রুততম সময়ের মধ্যে ইনস্টলেশনের নিশ্চয়তা এবং সম্পূর্ন ফ্রি ইনস্টলেশনসহ টিভি, ফ্রিজ ও এসি ইনস্টলেশনে প্রয়োজনীয় ওয়াল মাউন্ট হ্যাংগার/ ১০ ফিট কপার পাইপ মিলছে বিনামূল্যে।

মেলা উপলক্ষ্যে ধানমণ্ডি ও লালমাটিয়া সোসাইটির সদস্যদের পরিচয় প্রমাণপত্র উপস্থাপন সাপেক্ষেরয়েছে সনি-স্মার্টের সকল এন্ড্রয়েড/গুগল টেলিভিশনের সাথে স্মার্ট ব্রান্ডের একটি মাল্টিপারপাস কিবোর্ড এয়ার-মাউস কমপ্লিমেন্টারি। বাসায় গিয়ে সংশ্লিষ্ট পণ্যের প্রয়োজনীয় সেটিংস, ডেমোনস্ট্রেশন ও ব্যবহারবিধি ট্রেনিং, ডেডিকেটেড অন-কল সার্ভিস এবং ফ্রি এক্সপ্রেস হোম ডেলিভারি সার্ভিস। গ্রাহকদের সুস্বাস্থ্য নিশ্চয়তায় রয়েছে স্মার্ট ডেইরির প্রিমিয়াম মিল্ক, স্যাফরন সুইটস ও বেকারির খাদ্যপণ্যের সমন্বয়ে একদম ফ্রি হ্যাম্পার।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।

সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যে দেশের ইলেকট্রনিকস ক্রেতাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে সনি-স্মার্ট। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com