1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ৩০ বছর পূর্তি উপলক্ষে নীলমনিগঞ্জ আউটলেট ও এটিএম বুথে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫, ৯.০৪ এএম
  • ১২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র গৌরবময় ৩০ বছর পূর্তি উপলক্ষে নীলমনিগঞ্জ আউটলেট ও এটিএম বুথের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রবিবার দুপুরে ব্যাংকের নীলমনিগঞ্জ আউটলেট ও এটিএম বুথ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি নীলমনিগঞ্জ আউটলেটের পরিচালক ও নেটিজেন লিংক লিমিটেড-এর ডিএমডি মোঃ আব্দুল্লাহ হক। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তা বিপ্লব কুমার, আসাদুল হক, তরিকুল ইসলাম, বাপ্পি আহমেদ রাজ, সবুজ, রাসেল, হ্রদয়সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে ব্যাংকের সাফল্য, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সাউথইস্ট ব্যাংকের দীর্ঘ ৩০ বছরের পথচলায় আস্থা রাখা গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। ভবিষ্যতেও আধুনিক ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com