1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
Financial Statement of Central Pharmaceuticals Limited Price Sensitive Information (Q1) of Anlima Yarn Dyeing Ltd. প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল

দিনাজপুরে শ্রম আইন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯.১৭ এএম
  • ১১৬ Time View

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ৫ দিনব্যাপী শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের শিল্পনগরী পুলহাট এলাকায় অবস্থিত পাটোয়ারী বিজনেজ হাউজ প্রাঃ লিঃ-এর হলরুমে ২২ মে বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর আয়োজনে এবং পাটোয়ারী বিজনেজ হাউজ প্রাঃ লিঃ এর সহযোগিতায় (১৮-২২) মে ৫ দিন ব্যাপী শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।

অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরাধীন শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর উপ-পরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামান-এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত প্রশিক্ষণের সমণ্বয়কারী শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর সহকারী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, বিসিক দিনাজপুরের শিল্পনগরী কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, পাটোয়ারী বিজনেজ হাউজ প্রাঃ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী (মোহন)।

শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ৩৫ জন নারী-পুরুষ শ্রমিক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ উপকরণ, ভাতা ও সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com