1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

আইএফআইসি ব্যাংক-এ “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১.৪৭ পিএম
  • ১১০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে “ট্রেইনিং ফর ট্রেইনারস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শাখা- উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। সম্প্রতি (১৭ মে, ২০২৫) রাজধানীর পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার উপস্থিতিতে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ’র পরিচালক জনাব মুহাম্মদ আনিছুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) জনাব ইকবাল পারভেজ চৌধুরী ও ডেপুটি ক্যামেলকো জনাব এবিএম মহসীন কামাল মোল্লা। বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমান, জনাব মোঃ আনোয়ারুল হক , জনাব আ.ন.ম. কলিম উদ্দিন হাসান তুষার, উপপরিচালক জনাব ইমরান শাহ ওমর চৌধুরী এবং সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৫৮ জন কর্মীকে প্রশিক্ষণ প্রদান করেন।

এ সময় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আইন, বিধিমালা এবং বিএফআইইউ কর্তৃক জারীকৃত
সার্কুলার ও নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com