1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

ভৈরবে ছুরিকাঘাতে ট্রাক চালক নিহত

  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫, ১০.৫৬ পিএম
  • ১১৫ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সজীব মিয়া (৩২) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। 

বুধবার (২১ মে) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক পটুয়াখালী জেলার বাউফল বট কাজল এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে। 

ভৈরব থানা পুলিশ জানায়, বুধবার (২১ মে) রাত সাড়ে ৩টার দিকে স্টিলের পাত ভর্তি একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে ব্রিজের এক পাশে নামেন চালক সজিব। পরে কয়েকজন ছিন্তাইকারী ট্রাক চালক সজীব মিয়াকে ঘিরে ধরে এবং তার কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিতে চেষ্ট করে। সে দিতে না চাইলে তাকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ট্রাকে তার সাথে হেল্পার হিসেবে তার ছোট ভাই ছিলো। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ আহত চালক সজিব মিয়াকে উদ্ধার করে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথের মধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন,

আমরা রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সজিব মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নয়ত চিকিৎসার জন্য সজিব মিয়াকে ঢাকা মেডিকেলে পাঠালে পথের মধ্যে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ইতিমধ্যে তৎপরতা চালাচ্ছে। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com