1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

ইনফিনিক্সের ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইনে উপহার, চমক আর আনন্দের ছোঁয়া

  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫, ১.৫৯ পিএম
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঈদ কেবল ক্যালেন্ডারের একটি দিন নয়—ঈদ একটি অনুভব। পরিবার-পরিজনের একত্রে সময় কাটানো, হাসিমুখ, আর ছোট ছোট মুহূর্তে খুশির দ্যুতি ছড়িয়ে দেয়ার সময়। সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে ইনফিনিক্স নিয়ে এসেছে ‘ঈদ ধামাকা’ ক্যাম্পেইন, যেখানে থাকছে আকর্ষণীয় উপহার, চমকপ্রদ পুরস্কার এবং ঈদের মিলনমেলার উচ্ছ্বাস।

চলতি ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১৫ মে থেকে এবং চলবে ১৪ জুন ২০২৫ পর্যন্ত। এতে অংশগ্রহণ করা যাবে অনলাইন ও অফলাইন—দুইভাবেই। অনলাইনে অংশ নিতে অফিসিয়াল গেম লিঙ্ক ভিজিট করে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলেই সুযোগ মিলবে পুরস্কার জেতার। আর অফলাইনে অংশ নিতে যেকোনো ইনফিনিক্স অনুমোদিত বিক্রয়কেন্দ্রে থাকা ক্যাম্পেইনের ব্র্যান্ডিং থেকে QR কোড স্ক্যান করেই ক্যাম্পেইনে যুক্ত হওয়া যাবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারীদের নিজের পছন্দের আউটলেট সিলেক্ট করে মোবাইল নম্বর যাচাই করতে হবে। পাশাপাশি ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো, ক্যাম্পেইনের পোস্টটি পাবলিকভাবে শেয়ার করা এবং আরও ৩ জন বন্ধুকে অংশগ্রহণে আমন্ত্রণ জানাতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করলেই একজন অংশগ্রহণকারী পাবেন একটি ‘মেগা ঈদ গিফট’ জেতার সুযোগ। যদি তিনজন আমন্ত্রিত বন্ধু অংশগ্রহণ করেন, তবে মিলবে দ্বিতীয়বার জেতার সুযোগও।

তবে, উপহার গ্রহণের জন্য অবশ্যই ইনফিনিক্স নোট ৫০ সিরিজের যে কোনো একটি স্মার্টফোন ক্রয় করতে হবে। উপহার তালিকায় রয়েছে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশ কুপন, ইনফিনিক্স স্মার্ট এক্সওয়াচ ৩ চিক, ইনফিনিক্স স্মার্টফোন, ল্যাপটপ এবং ইভি-বাইক (ইলেকট্রিক বাইক)।

ঈদের এই আনন্দঘন সময়ে ইনফিনিক্সের লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য একটি মজার ও অংশগ্রহণমূলক অভিজ্ঞতা তৈরি করা। একই সঙ্গে নোট ৫০ সিরিজের মোবাইল কেনাকে আরও উপভোগ্য করে তোলা।

ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীরা ইনফিনিক্সের অফিসিয়াল ক্যাম্পেইন ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা নিকটস্থ ইনফিনিক্স অনুমোদিত আউটলেটে যোগাযোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com