1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫, ১০.২৪ এএম
  • ৮১ Time View

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভেজাল ও  মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের ভৈরব বাজার ও কমলপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতপরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক ও সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ পোল্ট্রি ফিড, নিম্নমানের গো-খাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে পৌর শহরের ভূষি পট্টি এলাকার মায়ের দোয়া নামক ভূষির দোকানে মেয়াদ উত্তীর্ণ ১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। এ সময় দোকান মালিক নাছির উদ্দিনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও শহরের কমলপুর এলাকার অ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিস ফিড দোকানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০২৪ অনুসারে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং তাদেরকে জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, ভৈরব বাজারের কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের পোল্ট্রি ফিড, গো-খাদ্য ও মৎস্য খাদ্য নিয়মিত বিক্রি করে আসছে এমন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব বাজারের বিভিন্ন ভূষির দোকানে ও কমলপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনিয়ম পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা ও 

১৫ বস্তা মৎস্য খাদ্য জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com