1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

টেম্পল ইউনিভার্সিটি ভ্যালেডিক্টোরিয়ান হলেন বাংলাদেশি সারা উদ্দীন

  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ১.৪০ পিএম
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ টেম্পল ইউনিভার্সিটি থেকে  PharmD ডিগ্রি অর্জন করে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হয়েছেন সারা উদ্দীন। ৮টি সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়ে তিনি কমিউনিটির গর্বে পরিণত হয়েছেন। সারা উদ্দিন জনসন অ্যান্ড জনসন কোম্পানিতে অনকোলজির উপর পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গর্বিত প্রজন্ম সারা উদ্দীন আজ টেম্পল ইউনিভার্সিটি থেকে ডক্টর অফ ফার্মাসি ( PharmD) ডিগ্রি অর্জন করেছেন। শুধু ডিগ্রিই নয়, তিনি বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হয়েছেন এবং একাডেমিক ও সম্মানজনক ৮টি পুরস্কার পেয়েছেন।

এই অনন্য অর্জনের জন্য আমরা সারা উদ্দীনকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার মা-বাবার প্রতি, যাঁরা প্রতিটি পদক্ষেপে সারার পাশে থেকে সাহস ও প্রেরণা যুগিয়েছেন। এই অর্জন কেবল একজন শিক্ষার্থীর নয়-এটি আমাদের পুরো কমিউনিটির এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প। আমরা গর্বিত, আমরা আনন্দিত। সারা উদ্দীন ও তার পরিবারকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সারা উদ্দীনকে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভানিয়া (BACFP) আয়োজিত আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য তৃতীয় বিএসিএফ গ্র্যাজুয়েশন প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।

নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দেশের শীর্ষ ব্যবসায়ীক সংগঠন  FBCCI এর স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্সের কো-চেয়ারম্যান, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল  Dist 315 A1 এর রিজন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব অব ঢাকা ডিগনিফাইড এর প্রেসিডেন্ট ও দেশের প্রথম প্রফেশনাল রিয়েল এস্টেট ট্রেইনীং ইনস্টিটিউট এর ফাউন্ডার ড. মো. সাদী-উজ-জামান এর আপন মামাতো বোন মেধাবী সারা উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com