1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

কাকরাইলে জবির শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ শুরু

  • আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৪.০২ পিএম
  • ৮৯ Time View

চার দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর কাকরাইল মোড়ে সমাবেশ শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

দুপুর ১টা ৪০ মিনিটে নামাজ শেষে সরাসরি আন্দোলনস্থলে সমবেত হন শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও বর্তমান-সাবেক শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন। সাবেক শিক্ষার্থীরা একদিকে সরাসরি উপস্থিত থেকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন, অন্যদিকে যারা দূরে রয়েছেন তারা খাবার, পানি ও অর্থ সহায়তার মাধ্যমে সহমর্মিতা প্রকাশ করে যাচ্ছেন।

উপস্থিত নেতৃবৃন্দ দাবি আদায়ে আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা নীরব কেন-এমন প্রশ্ন তুলেন জবি ছাত্রদলের আহ্বায়ক শামসুল আরেফিন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘এই আন্দোলন এখন আর কেবল কিছু দাবির আন্দোলন নয়; এটি জবির স্বপ্ন, স্বকীয়তা ও ন্যায্যতার আন্দোলন। সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে, এই সংগ্রাম আমাদের সবার।’

উল্লেখ্য, শিক্ষার্থীরা চার দফা দাবিতে টানা তিনদিন ধরে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় আন্দোলন আরও বেগবান হচ্ছে।

চলমান আন্দোলনের চার দফা দাবি হলো—১. বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা। ২. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া। ৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও দ্রুত বাস্তবায়ন এবং ৪. ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com