1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া ও ফ্যাসিবাদী পার্টি : সালাহউদ্দিন আহমেদ

  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ৩.২৩ পিএম
  • ৮৫ Time View

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া ও ফ্যাসিবাদী পার্টি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নাগরিক কোয়ালিশন সেমিনার’ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।  

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই, গণতন্ত্রের চর্চা নেই।’

সালাহউদ্দিন আহেমেদ আরও বলেন, ‘আমার মনে হয় সন্ত্রাসী বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে। এজন্য এটি করে, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে। আমরা সেটিকে স্বাগত জানিয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে পৃথিবী কি আর স্বীকৃতি দেয়? দেশের মানুষ কি স্বীকৃতি দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি। আওয়ামী লীগ একটি মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছিল । আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ ও মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের ওপরে। তাদের অত্যাচার, নিপীড়ন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে। আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই, গণতন্ত্রের চর্চা নাই।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শাহবাগে কেন যাব? আমরাতো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে লিখিতভাবে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টাকে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি। বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি। আমাদেরকে শাহবাগে গিয়ে এ কথা বলতে হবে কেন?’

বিএনপির এই নেতা বলেন, ‘আমি আশঙ্কা করছি, গণতন্ত্র উত্তরণের পথে পরিক্রমায় যদি কোন দীর্ঘায়িত পদক্ষেপ ও কৌশল নেওয়া হয়, তাহলে হয়ত সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com