1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

শ্রীলংকার পাশে দাঁড়াল তামিল কিশোরী

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২, ৯.১৭ পিএম
  • ১৩৫ Time View

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলংকার পাশে দাঁড়িয়েছেন তামিল নাড়ুর এক কিশোরী।মাকে সাথে নিয়ে মেয়েটি দেশটির জেলাভিত্তিক অর্থসংগ্রাহক সংকর লাল কুমাওয়াতকে নিজের ব্যাংকে জমানো ৪ হাজার ৪০০ রুপির অর্থ দান করেছেন। খবরে দ্য হিন্দুস্তান টাইমজ।

ছোট্ট মেয়েটি জানিয়েছে, শ্রীলংকা অর্থ সংকটে ভুগছে,এটা দেখে আমি আমার জমানো টাকা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মেয়েটির এমন উদ্যোগের প্রশংসা করে শ্রীলংকার রাজধানী কলম্বোর ভারতীয় হাইকমিশনার এক টুইট বার্তায় একে “শ্রীলংকা ও ভারতের জনগণের মধ্যে মজবুত সম্পর্ক” বলে উল্লেখ করেছেন।

এদিকে, তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শ্রীলঙ্কার জন্য রাষ্ট্রীয় তহবিলে ১ কোটি অনুদানের ঘোষণা করেছেন। এমপিরাও তাদের এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর জনসাধারণের ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর জনগণের কাছে খাদ্য ও ওষুধ সংকটে পড়া শ্রীলংকাকে অর্থ সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন যাতে দুর্ভিক্ষে থাকা দেশটি নাগরিকদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে।

শুক্রবারে এক মন্ত্রিপরিষদের বিশেষ সভায়, শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসা দেশটির জরুরি অবস্থা ঘোষণা করেছেন।এক মাস পার না হতেই আবারও জরুরি ঘোষণা আসল ।এ নিয়ে টানা দু’বার জরুরি অবস্থা জারি করেছে দেশটি। শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের জনগণের কাছে চলমান সংকট মোকাবিলায় আর্থিক সহায়তার জন্য সাহায্য চেয়েছে। পাশাপাশি ‘সর্বোচ্চ ধৈর্য” ধারন করারও আহবান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com