1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

  • আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১১.২৯ এএম
  • ১১৬ Time View

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ জাহিদুল শেখ (৫০), জুলফিকার শেখ (৪৫),শাহাবুদ্দিন শেখ (৪০) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৪ মে) দিবাগত রাতে নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কালাবাড়িয়া গ্রামে থেকে তাদেরকে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম

বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন- কালিয়া উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের কালাবাড়িয়া চরকান্দিপাড়ায় জলিল শেখের ছেলে জাহিদুল শেখ, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ, ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে চলমান স্থানীয় দ্বন্দ্ব, সংঘাতের সম্ভাবনা এবং অবৈধ অস্ত্র মজুদের স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক সফল অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। মধ্যরাতে শুরু হওয়া এই অভিযান থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র,পিস্তল ১ টি, ২ রাউন্ড গুলি, রামদা ১০ টি, সেনিদা ২ টি, চায়নিজ কুড়াল ৩ টি, চা পাতি ৭ টি, টেটা ৫ টি, বল্লম ১ টি, এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com