1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজুড়ে বন্ডবাজারে অস্থিরতা, চাপে সরকার-ব্যবসা-ঋণগ্রহীতা গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে তুলে নিয়ে নির্যাতন, প্রতিবাদ করায় ৫ জনের ওপর মামলা বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করতে নতুন সার্কুলার বাংলাদেশ ব্যাংকের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উৎসে কর কর্তনের নির্দেশ এনবিআরের

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০.১৯ পিএম
  • ৪০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের কৃষি উন্নয়ন, কৃষকের কল্যাণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে কৃষিসেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আহসান উল হক শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, মাঠপর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে দেশের কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। প্রান্তিক পর্যায়ের কৃষকদের দোরগোড়ায় কৃষি উপকরণ ও প্রয়োজনীয় কৃষিসেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও সজাগভাবে কাজ করতে হবে, বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকদের কাছে সরকারের কৃষিবিষয়ক বিভিন্ন সুযোগ-সুবিধা পৌঁছে দিতে তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সারের বিষয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই। তবে সুষ্ঠু তদারকির অভাবে কোথাও কোথাও কৃত্রিম সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সার বিতরণ ও বাজারব্যবস্থাপনায় কার্যকর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে কৃষকদের সঠিক মাত্রায় সার ব্যবহারের বিষয়ে সচেতন করতে কৃষিবিদদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে,  অতিরিক্ত সার ব্যবহারের কারণে জমির মাটির গুণগত মান নষ্ট হচ্ছে। কৃষির দীর্ঘমেয়াদি উন্নয়ন ও উৎপাদনশীলতা ধরে রাখতে কৃষকদের পরিমিত ও সঠিক মাত্রায় সার ব্যবহারে উৎসাহিত করতে হবে।

শরীফুজ্জামান শরীফ বলেন, বিগত সময়ে কৃষিবিদদের অনেক ক্ষেত্রেই সঠিকভাবে কাজ করার সুযোগ ছিল না। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠপর্যায়ে কৃষিসেবা নিশ্চিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া বিষাক্ত পার্থেনিয়াম উদ্ভিদ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধান অতিথি। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ উদ্ভিদের বিস্তার রোধে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সচেতন ও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন বলেন, দেশের কৃষি উন্নয়নে ডিপ্লোমা কৃষিবিদরা সবসময় সরকারের সহযোগী হিসেবে কাজ করে আসছেন। কৃষকদের পরিকল্পিতভাবে কৃষিকাজে উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বক্ষণিক মাঠপর্যায়ে কাজ করে কৃষকদের দোরগোড়ায় কৃষি উপকরণ, সার ও বীজ পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।

তিনি বলেন, কৃষির উন্নয়ন ও কৃষকদের কল্যাণে সরকারের সঙ্গে সমন্বয় করে ডিপ্লোমা কৃষিবিদরা ভবিষ্যতেও কাজ করে যাবেন। কৃষকের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষিকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে মাঠপর্যায়ের কৃষিবিদদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক এস টি আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মো. মোকারম হোসেন, সদস্য সচিব মো. তবারক হোসেন, চুয়াডাঙ্গা পৌরসভা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডিপ্লোমা কৃষিবিদরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে মাঠপর্যায়ে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের আধুনিক ও পরিকল্পিত কৃষিকাজে সম্পৃক্ত করা, উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ ও পরামর্শ যথাসময়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের কল্যাণে ডিপ্লোমা কৃষিবিদদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com