1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১.২৪ পিএম
  • ৩০ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় আবেদন চলমান থাকা অবস্থায় নালিশি জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার পেড়লী এলাকার বাসিন্দা ফাতেমা আক্তারী পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে তানজিরা খাতুনসহ কয়েকজনের বিরুদ্ধে নড়াইলের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় আবেদন করেন। আদালতের নথিতে মামলার নম্বর এমপি-৩৭২/২৬ উল্লেখ রয়েছে।

আবেদনে ফাতেমা আক্তারী দাবি করেন, পৈতৃক সূত্রে পাওয়া জমির উত্তর অংশ দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর বোন খালেদা আক্তার সাথী ভোগদখল করে আসছেন। তবে গত ১ সেপ্টেম্বর তানজিরা খাতুন ও তাঁর সহযোগীরা নালিশি জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং পরবর্তীতে আরও লোকজন নিয়ে দখলের হুমকি দেন।

এদিকে, ১৪৪ ধারার আবেদন বিচারাধীন থাকা অবস্থায় তানজিরা খাতুন নালিশি জমিতে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, এতে আদালতের আদেশের প্রতি অবমাননা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে তানজিরা খাতুন বলেন, “১৪৪ ধারায় আবেদন করা হয়েছে—এ বিষয়ে আমি জানি না। বিষয়টি না জেনেই আমার ঘরের কাজ চলমান রেখেছি।”

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, বিষয়টি সম্পর্কে পেড়লী ফাঁড়ির ইনচার্জ কে অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com