1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসে আরজেএফ’র মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৩.৫৪ পিএম
  • ২৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে (আরজেএফ)’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ মে শনিবার সকাল ১০ টায় শোভাযাত্রা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মুহাম্মদ আবু হানিফ, দৈনিক দিনের আলো’র সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, দৈনিক স্বদেশ বিচিত্রা’র সম্পাদক কবি অশোক ধর, সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী, পল্টন থানা বিএনপির নেতা মোঃ ফজলুল হক মনি, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান ও অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ সিনিয়র যুগ্ন মহাসচিব সাজ্জাদ আলম খান সজল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, আরজেএফ অর্থ সচিব মো: ফারুকুল ইসলাম। এ সময় বিষয়ভিত্তিকক আালোচনায় অংশগ্রহণ করেন, আরজেএফ’র ভাইস চেয়ারম্যান সৈয়দ আল আমিন হোসেন সোহাগ, মাহবুব আরা দুলু, কবি জামান ভূঁইয়া, এম এ সাত্তার মজনু, আইন বিষয়ক সম্পাদক সরদার মোঃ শাহ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাহিদুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন হিমেল, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি মোঃ মামুন মোল্যা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিলন মল্লিক, সাধারণ পরিষদ সদস্য সৈয়দ ওমর ফারুক ও মোঃ মনির হোসেন। দ্বিতীয় পর্বে তিন জনকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com