1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

নতুন কর্মসূচির ঘোষণা হেফাজতে ইসলামের

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ২.২৫ পিএম
  • ১৩৪ Time View

নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসব্যাপী বিভাগীয় সম্মেলন এবং আগামী ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান।

সকাল ৯টায় শুরু হওয়া এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরী। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী। দুপুর ১টা ১১ মিনিটে আমিরের মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে দেওয়া বক্তব্যে হেফাজতের মহাসচিব বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠায় তিন মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ মে বাদ জুমা চার দফা দাবির ভিত্তিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল করা হবে।’

সমাবেশে হেফাজতের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী আমিরের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলে আমরা কিছুটা হলেও স্বাধীনতার স্বাদ পাই। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই আগামীর আন্দোলনে আরও দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এনজিওদের প্ররোচনায় ইসলামবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে হেফাজত তা কোনোভাবেই মেনে নেবে না। নারী বিষয়ক সংস্কার কমিশন এবং ধর্ম অবমাননা আইন বাতিলের সুপারিশ প্রত্যাহার করতে হবে। বরং ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন হেফাজতের নায়েবে আমির এবং বেফাকুল মাদারেসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশন ও কোরআনবিরোধী প্রতিবেদক বাতিল করে আলেমদের সমন্বয়ে নতুন কমিশন গঠন করতে হবে। সংবিধানে আল্লাহর ওপর আস্থা ফিরিয়ে আনতে হবে এবং ‘বহুত্ববাদ’ শব্দটি বাদ দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শাপলা চত্বরে ও জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। সেই গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগকে “খুনি দল” আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।’

গণমাধ্যম সংস্কারের কথাও তুলে ধরেন হেফাজতের নেতারা। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন সংবাদ ও প্রচার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com