1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

পতাকা বৈঠকে নিজ নাগরিকদের ফেরত নিল বিজিবি-বিএসএফ

  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৮.২২ এএম
  • ১৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি দুই কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে।

গতকাল শুক্রবার (২ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিরল উপজেলার ধর্মজইন বিওপির নোম্যান্স ল্যান্ডে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন এনায়েতপুর বিওপির কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

তবে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে ভারতের পক্ষ থেকে বৈঠকে কারা উপস্থিত ছিলেন, তা জানা যায়নি।

এর আগে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মজইন বিওপির মেইন পিলার ৩২১ ও সাব পিলার ১১-এর নিকটবর্তী এলাকায় ধান কাটার সময় বাংলাদেশি কৃষক মাসুদ ও এনামুলকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

এর প্রতিবাদে সীমান্তবর্তী কডইল গ্রামের স্থানীয়রা ভারতীয় দুই নাগরিককে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন- ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের বাসিন্দা সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু ও লদু সরেনের ছেলে দিলীপ সরেন।

পরে উভয় দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com