1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

যারা রাজনীতি করি, তারাই হিন্দু-মুসলমানে ভাগ করেছি: মির্জা ফখরুল

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৩.০২ পিএম
  • ৯৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা যারা রাজনীতি করি, তারা কাউকে নৌকা আর কাউকে ধানের শীষে ভাগ করেছি। হিন্দু-মুসলমানে ভাগ করেছি। এ ভাগ খুব ভয়ঙ্কর। আমরা কখনো হিন্দু-মুসলমান ভাগ হব না। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।” 

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের দেবীপুর মুন্সিরহাট এলাকায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “মুসলমান, হিন্দু, খ্রিস্টানদের ভাগ করে রাখা হয়েছে, অথচ আমরা যুগের পর যুগ একসঙ্গে মিলেমিশে বসবাস করছি। গ্রামে একে-অপরের বিপদে এগিয়ে আসার সময় হিন্দু-মুসলমান দেখি না। ভাগ হলে বছরের পর বছর অশান্তি লেগে থাকবে।”

১৯৪৭ সালে দেশ ভাগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, “আমরা তখনো মিলেমিশে থেকেছি। শান্তি নষ্ট করার জন্য সে সময় উপরে যারা ছিল, তারা আমাদের মধ্যে বিবাদ বাঁধিয়ে দিত। আমরা বিভাজনের দিকে যাব না।” 

এলাকাবাসীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমি আপনাদের সঙ্গে ছিলাম, থাকব। নির্বাচনে হারি অথবা জিতি আপনাদের সঙ্গেই থাকব। আমারা হিন্দু-মুসলিম মিলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সবাই একটি সুন্দর দেশ গড়ে তুলব।” 

তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছেন বিএনপির এই নেতা। 

তিনি বলেন, ‍“প্রফেসর ইউনূস দয়া করে তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো দেশের আরো ক্ষতি করবে। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com