1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

‎আবু সাঈদ হত্যায় অভিযুক্তদের হলের সিট বাতিল

  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১.৩১ পিএম
  • ১১৪ Time View

রংপুর প্রতিনিধিঃ আবু সাঈদ হত্যায় জড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হলের চার শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) হল প্রাধ্যক্ষ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত বছর ২৮ অক্টোবর ১০৮তম সভার সিদ্ধান্ত, ৫ নভেম্বর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত এবং চলতি বছর ২০ মার্চ অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের আলোচ্যসূচি-৫ এর সিদ্ধান্ত অনুযায়ী জুলাই ২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে শহীদ মুখতার ইলাহী হল প্রশাসন গত ১০ এপ্রিল সভা করে। সভায় প্রাধ্যক্ষ বডির সিদ্ধান্ত অনুযায়ী নিম্নলিখিত আবাসিক শিক্ষার্থীদের আবাসিকতা বাতিল করা হলো।

তারা হলেন, ৩০২ নম্বর রুমের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক চন্দ্র সেন, ৩০৩ নম্বর রুমের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এসএম লাবু ইসলাম, ৩০৩ নম্বর রুমের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান মিরাজ এবং ৬০৫ নম্বর রুমের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেজান আহম্মেদ ওরফে আরিফ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com