1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

৪০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না : ইকবাল হাসান

  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১০.৫২ এএম
  • ৯০ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে লুটেরা, দুর্নীতিবাজ, ছাত্র জনতা গণহত্যাকারী দল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, পালিয়ে যাওয়ার জন্য নিকৃষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা ৪০ মিনিট সময়ও পায়নি। যে দলের নেতারা জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে চলে যায়, পালিয়ে যায়, সেই দলের জন্য বৃথা মায়াকান্না করে কোনো লাভ নেই। কারণ আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না।’

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে জেলার কাজিপুর মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইকবাল হাসান।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আল্লাহর বিচারই শেষ বিচার, বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল, তিনি সুস্থ শরীরে হেঁটে জেল গিয়েছিলেন, তাঁকে অমানবিক নির্যাতন, নিপীড়ন করা হয়েছিল। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে, হুইলচেয়ারে বসে বের হতে হয়েছিল।’

ইকবাল হাসান বলেন, ‘বেগম খালেদা জিয়া শত নির্যাতন-নিপীড়নেও আপস করেননি। তিনি বীরের বেশেই জেল থেকে মুক্তি পেয়ে রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নিতে গেছেন।’

কাজিপুরবাসীর উদ্দেশে বিএনপিনেতা টুকু বলেন, ‘আপনারা ৫০ বছর আওয়ামী লীগের ভয়ে কথা বলতে পারেননি, ভোট দিতে পারেননি, আপনাদের সব অধিকার হরণ করা হয়েছিল। এখানে আওয়ামী লীগের জমিদারি ছিল, আওয়ামী লীগ ছাড়া অন্য দল কাজিপুরে নিষিদ্ধ ছিল। ৫ আগস্টের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এখন আর আপনাদের কোনো ভয় নেই, আগামীতে যখন নির্বাচন  হবে, আপনারা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।’

জনসভায় প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি দেশের জন্য, দেশের মানুষের জন্য রাজনীতি করে, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে।’

আব্দুস সালাম আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়, তাহলে খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে ভয় পান কেন, নির্বাচন দিলেই বিএনপির বিপুল জনপ্রিয়তা বুঝতে পারবেন।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসানের যৌথ পরিচালনায় জনসভায় আরও বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা ও জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com