1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ভৈরবে ছিনতাইকারী গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ 

  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ২.২৮ পিএম
  • ৮৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: রেলওয়ে স্টেশন ও কবরস্থান এলাকায় ছিনতাই ও দস্যুতার প্রস্তুতি কালে অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী রাকিব উল্লাহ হৃদয় (২৯)কে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। 

আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ২২ এপ্রিল রাতে কবরস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইকারী রাকিব কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামের অলিউল্লাহ মিয়ার ছেলে। 

রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবের চিহ্নিত ছিনতাই স্পট কবরস্থান রোড এলাকা। ইতিমধ্যে এই রোডে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রী ও জনসাধারণের একাধিক অভিযোগেরর ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল রেলওয়ে থানা পুলিশ কবরস্থান রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। মধ্যরাতে কবরস্থান রোড এলাকা থেকে রাকিবকে ধারালো অস্ত্র সুইস গিয়ারসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তার সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। 

এ বিষয়ে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে কবরস্থান এলাকায় ছিনতাই ও দস্যুতা করার প্রস্তুতকালে অত্যাধুনিক চাকুসহ রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com