1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

নাটোরে পেঁয়াজের দাম বাড়লেও লোকসানে কৃষক

  • আপডেট : শনিবার, ৭ মে, ২০২২, ২.৫৫ পিএম
  • ১৭৮ Time View

এছাড়াও, চলতি মৌসুমে মার্চ মাসের শেষ সপ্তাহের থেকে নাটোর জেলার বাজারে চারা জাতের পেঁয়াজের বাজারজাত শুরু হয়। সে সময় কৃষকরা প্রতি কেজি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি করেন। কেজি প্রতি ৩০ টাকা খরচ করে ১০ টাকায় বিক্রয়ের ফলে কৃষকরা একটি বড় ধরণের একটি লোকসান করেছেন বলে কৃষকরা দাবী করছেন।

কৃষকরা আরও জানান, প্রতি বছর তারা উৎপাদন বৃদ্ধি করে আসছেন, এর ফলে নাটোর জেলায় গত ২ বছরে উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫ হাজার মেট্রিকটন । কিন্তু এখন পেঁয়াজ নিয়ে বাজারে এসে তাদের বিঘা প্রতি লোকসান গুণতে হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এমতাবস্থায় তারা তাদের ঋণ পরিশোধের কথা ভেবেও হিমসিম খাচ্ছেন।

এছাড়াও পেঁয়াজের দাম নির্ধারণের জন্য কৃষি বিপণন অধিদপ্তর থাকলেও, কৃষকদের দাবী সরকারের এ সংস্থা বাজার নিয়ন্ত্রণে কিংবা ন্যায্য দাম নির্ধারণে কোন রকমের কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

গত বছর মে মাসের প্রথম সপ্তাহে কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা নির্ধারণ করে দিলেও, এ বছর তাদের সেরকম কোন উদ্যোগ ও কার্যক্রম না দেখে বড় ধরণের হতাশায় রয়েছেন কৃষকরা।

কৃষকরা আরও বলছেন যে, তাদের উৎপাদিত পেঁয়াজের যদি সঠিক মূল্য না পান তবে পরবর্তিতে তারা পেঁয়াজ উৎপাদনের পরিমাণ কমিয়ে দিবেন।

অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে চলতি বছর নাটোর জেলায় পেঁয়াজ উৎপাদনের পরিমাণ প্রায় ৮০ হাজার মেট্রিকটন। যার মাঝে শুধু নলডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নেই উৎপাদন হয়েছে প্রায় ৫০ হাজার মেট্রিকটন পেঁয়াজ। কৃষকরা বলছেন এতো উৎপাদনের কারণেই বড় রকমের ক্ষতির মুখে পরছেন তারা।

রোজা এবং ঈদের কেনাকাটার ফলে বাজারে পেঁয়াজের কিছুটা সরবরাহ কমে আসার ফলে দাম বৃদ্ধি পেলেও আগামীতে আবারও সরবরাহ বাড়লে কমে আসতে পারে পেঁয়াজের মূল্য। এতে আবারও বড় লোকসানে পরার ভয় কৃষকদের মনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com