1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

ছাত্রদলকর্মী পারভেজ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১১.৪৮ পিএম
  • ৭৬ Time View

স্টাফ রিপোর্টার : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার  দিকে উপজেলার গাউসিয়া এলাকায় ঢাকা – সিলেট মহা সড়কে  নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি গাউসিয়া বিসমিল্লাহ আড়ৎ থেকে শুরু হয়ে ঢাকা –  সিলেট মহা সড়ক প্রদক্ষিণ করে  গোলাকান্দাইল গোল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় তারা ‘বৈষম্যের খুনিরা, হুঁশিয়ার সাবধান, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, ‘আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে।

তিনি আরো বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।

এ সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা,আশরাফুল ইসলাম হৃদয়,কামরুল হাসান,আলমগীর হোসেন নয়ন,

তারাব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহার ইসলাম রাজীব,সাবেক সদস্য সচিব আনিসুর রহমান নাবির প্রধানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com