1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

গাজীপুরে ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১১.২৭ পিএম
  • ৮৭ Time View

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবন থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে টঙ্গী পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো— ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার সন্তান মালিহা (৬) ও আব্দুল্লাহ্ (৪)। তারা ওই বাসায় ভাড়া থাকতেন।

শিশুদের স্বজনরা জানায়, শুক্রবার দুপুর সবাই একসাথে দুপুরের খাবার খান। এরপর শিশুদের মা ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় তাদের দাদী উপর তলায় ও বাবা বাইরে যান। এর কিছু সময় পর শিশু দুটিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতে পান তাদের মা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে।

টঙ্গী পূ্র্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শিশুদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com